Wednesday, April 8, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইসিসি একদিনের ব‍্যাটারদের তালিকায় পতন মিতালি রাজের। চতুর্থ স্থানে তিনি। আইসিসি একদিনের ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিং-এ চতুর্থ স্থানে রয়েছেন ঝুলন গোস্বামী। অলরাউন্ডারদের মধ‍্যে ষষ্ঠ স্থানে দিপ্তী শর্মা।

২) কপিল দেবের থেকে বড় প্রশংসা পেলেন রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার। খুব বুদ্ধিমান স্পিনার ও। অশ্বিনের এখন উচিত ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য স্থির করা, বললেন কপিল দেব।

৩) বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সেই দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান। বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাননা শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সোমবার সেই কথা জানাতেই বিসিবির প্রধান নাজমুল হাসানের রোষের মুখে পড়লেন তিনি।

৪) মেলবোর্ন ক্রিকেট মাঠে সম্পন্ন হবে ওয়ার্নের শেষকৃত্য। শেষ বিদায়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন একলক্ষ মানুষ। এই মাঠেরই দক্ষিণ দিকের স্ট্যান্ড শেন ওয়ার্নের নামে করা হবে বলে জানিয়েছেন মেলবোর্ন মাঠের পরিচালন সমিতি।

৫) ভারতীয় ফুটবলে অবদানের জন্য প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিক ও সুরজিৎ সেনগুপ্তর স্ত্রীদের সম্মান জানাল আইএফএ। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁদের অনন্যা সম্মান দেয়।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...