Tuesday, April 7, 2026

Corona update: দেশে করোনায় দৈনিক মৃত্যু সামান্য বাড়ল

Date:

Share post:

করোনা সংক্রমণও(Corona) নিয়ে স্বস্তির খবরের মাঝেই ফের চিন্তা বাড়াল মৃত্যু(Death)। সারা দেশে দৈনিক মৃত্যু প্রায় দেড়শোর দোরগোড়ায়। এমনকি গত ২৪ঘণ্টায় ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Central Health Ministry) পক্ষথেকে যে তথ্য পরিসংখ্যান দেওয়া হয়েছে সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়(Corona) আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৫৭৫ জন।পাশাপাশি চিন্তা বাড়িয়েছে মৃত্যুর হার, স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) রিপোর্ট বলছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৮। অন্যদিকে গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৯৩। এখনও পর্যন্ত দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৮৮৩। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জন।

Swami Smaranananda: হাসপাতালে ভর্তি বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ

পাশাপাশি আবার আশঙ্কার কথা শোনা যাচ্ছে কানপুর আই আই টি (IIT Kanpur)এর গবেষকদের মধ্যে। করোনার পরবর্তী ঢেউ আসন্ন। বছরের মাঝামাঝি সময়ে তা আছড়ে পড়তে পারে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট কীভাবে জাল বিস্তার করছে তার ওপর।


 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...