Friday, April 3, 2026

ফলপ্রকাশের আগেই উত্তরপ্রদেশে ইভিএম চুরি! ভিডিও তুলে সরব সপা

Date:

Share post:

আগামিকাল উত্তর প্রদেশ(Uttarpradesh) সহ ৫ রাজ্যে নির্বাচনী ফলপ্রকাশ। তার ঠিক আগেই যোগী রাজ্যে ইভিএম চুরির অভিযোগে সরগরম হয়ে উঠল রাজনীতি। সমাজবাদী পার্টির(SP) তরফে অভিযোগ তোলা হয়েছে বারাণসীর ভোট গণনা কেন্দ্র থেকে গাড়ি বোঝাই করে সরিয়ে ফেলা হচ্ছে ইভিএম(EVM)। এই বিষয়ে সরব হয়ে এদিন সপা প্রধান অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশ সরকারের নির্দেশেই ইভিএম চুরি হচ্ছে। শুধু তাই নয়, বারাণসীর কমিশনার দীপক আগরওয়াল(Dipak Agarwal) স্বীকার করে নিয়েছেন, ইভিএম রক্ষার ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারাণসীর কমিশনার দীপক আগরওয়াল বলেন, “আপনারা যদি ইভিএম নিয়ে যাওয়ার প্রোটোকলের কথা বলেন, তাহলে ত্রুটি যে ছিল, আমি তা মেনে নিচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ভোটদানে ব্যবহৃত মেশিন এগুলি ছিল না। গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের কর্মীরা এমনকী গণনা কেন্দ্রের বাইরে বসে নজর রাখতে পারেন।” সপার তরফে দীপক আগরওয়ালের এই সাংবাদিক বইথকের ভিডিও শেয়ার করা হয়েছে। পাশাপাশি টুইটে লেখা হয়েছে, বিভিন্ন জেলা থেকে ইভিএম কারচুপির তথ্য সামনে আসছে। কার নির্দেশে এমন ঘটছে? অফিসাররা কি মুখ্যমন্ত্রীর (যোগী আদিত্যনাথ) অফিসের চাপে আছেন? নির্বাচন কমিশনকে অবশ্যই স্পষ্ট করতে হবে এই বিষয়টি। সব মিলিয়ে উত্তরপ্রদেশে নির্বাচনের ফলপ্রকাশের আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ রাজনীতিতে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...