Sunday, June 28, 2026

রাজ্যে নতুন ৮টি থানা, ৫টি সাইবার থানা, ঘোষণা স্বরাষ্ট্র দফতরের

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলাকে আরও মজবুত করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফের পুলিশ প্রশাসনের বিকেন্দ্রীকরণ। তারই নয়া পদক্ষেপ হিসেবে রাজ্যে আরও নতুন ৮টি নতুন থানা তৈরির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতর। আজ, বুধবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন ৮টি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেঠিয়া।

শুধু জেনারেল থানা নয়, ইন্টারনেটের যুগে গোটা দেশের মতো রাজ্যে অনবরত ঘটে চলা সাইবার ক্রাইমে রাশ টানতে এবার আরও ৫টি নতুন সাইবার থানা খুলতে চলেছে রাজ্য প্রশাসন। আজ, বুধবার এমন ঘোষণা করে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন পাঁচটি সাইবার থানা হল- রানাঘাট, কল্যাণী, ইসলামপুর, বনগাঁ ও চন্দননগর। প্রত্যেকটি থানাকেই নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- ধনকড়কে ‘ট্যুইটপাল’ বলে খোঁচা, ২০২৪-এ আর ফিরবে না বিজেপি, বললেন পার্থ

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...