Sunday, June 28, 2026

Shakib Al Hasan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম দেওয়া হল শাকিব আল হাসানকে

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম দেওয়া হল বাংলাদেশের ( Bangladesh ) ক্রিকেটার শাকিব আল হাসানকে (Shakib Al Hasan)। এই তারকা অলরাউন্ডারকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। সমস্ত ধরনের ক্রিকেট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে শাকিব আল হাসানকে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী টেস্ট এবং এক দিনের সিরিজে খেলবেন না তিনি।

আগামী ১২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে খেলবেন না শাকিব। এখনও পর্যন্ত শাকিবের পরিবর্ত কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি। আপাতত শাকিবকে ছাড়াই একদিনের সিরিজের জন‍্য দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে।

উল্লেখ্য, কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না চাওয়ায় এবং দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ার জন্য বোর্ড সভাপতি নজমুল হাসানের কাছে জানান শাকিব। তারপরই বোর্ড সভাপতি এক হাত নিয়েছিলেন শাকিবকে। শাকিবের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

আরও পড়ুন:R Ashwin: রোহিত শর্মার অধিনায়কত্বে মজে অশ্বিন

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...