Saturday, June 20, 2026

সল্টলেকে পুলিশ আবাসনে প্রেসিডেন্সির ছাত্রর রহস্যমৃত্যু

Date:

Share post:

সল্টলেকে এএফ ব্লকে কলকাতা পুলিশের আবাসনে প্রেসিডেন্সির ছাত্রর রহস্যমৃত্যু। যদিও এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে ব্যাপারে পুলিশ এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। কারণ ছাত্রটি ওই আবাসনের বাসিন্দা নয়। সে কীভাবে ওই আবাসনে এল এবং কীভাবেই যে মৃত্যূ হল সেব্যাপারে এখনও ধোঁয়াশা কাটেনি।

পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের  ছাত্র। তার নাম পার্থসারথি পাল। বয়স বাইশ কিংবা তেইশ বছর। পার্থর বাড়ি সল্টলেকের এ-ই ব্লকে।  ওই আবাসনের ১০ তলা থেকে পড়ে পাথর্র মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু কীভাবে এই মৃত্যু সেই কারণ নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ। প্রাথমিক ভাবে তিনি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছেন বলেই মনে করছে পুলিশ। আবাসন থেকে তাঁর জুতো এবং মাস্ক উদ্ধার হয়েছে। আদৌ এটি আত্মহত্যার ঘটনা নাকি  পরিকল্পিত হত্যা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ আবাসনের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পার্থর ব্যক্তিগত সম্পর্ক ছিল। প্রেমঘটিত কোনো কারণে মৃত্যু কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...