Saturday, June 27, 2026

Pv Sindhu: জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

Date:

Share post:

জার্মান ওপেনের ( Germany Open) দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। সুপার ৩০০ পর্যায়ের প্রতিযোগিতায় সহজ জয় পেলেন অলিম্পিক্সে পদক জয়ী এই শাটলার। সিন্ধুর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে উঠলেন কিদাম্বি শ্রীকান্তও। এদিন সিন্ধুর লড়াই ছিল থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের সঙ্গে। সহজেই জয় ছিনিয়ে নেন সিন্ধু। ম‍্যাচের ফলাফল ২১-৮, ২১-৭।

অপর দিকে শ্রীকান্তকে লড়তে হয়েছে বিশ্বের ৩৯ নম্বর ফ্রান্সের ব্রাইস লেভেরেজের বিরুদ্ধে। প্রায় ৪৮ মিনিট লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেন শ্রীকান্ত। ম‍্যাচের ফলাফল ২১-১০, ১৩-২১, ২১-৭। একই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠলেন লন্ডন অলিম্পিক্সে পদক জয়ী সাইনা নেহওয়াল ও লক্ষ্য সেন। ম‍্যাচে ২১-১৫, ১৭-২১, ২১-১৪ ফলে সাইনা হারালেন স্পেনের ক্লারা আজুরমেন্ডিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...