Saturday, June 27, 2026

Murder: বাড়ির শৌচাগারে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ, ঘটনায় চাঞ্চল্য হরিদেবপুরে

Date:

Share post:

কয়েকদিন ধরেই বেপাত্তা ছিলেন। খোঁজাখুঁজি শুরু হতেই বাড়ির শৌচাগারে মিলল ব্যক্তির পচাগলা মৃতদেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন:Blast: জামুরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ শিশু, গুরুতর আহত ৫


পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম বাপ্পা ভট্টাচার্য। একটি বেসরকারি চা সংস্থায় তিনি কর্মরত ছিলেন। মেয়ের বিয়ের পর নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৪৩ বছর বয়সি বাপ্পা ভট্টাচার্য। এরপর খোঁজখুঁজি করতেই তাঁর বাড়ির দোতালার শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় বাবার পচাগলা দেহ উদ্ধার করেন তাঁর মেয়ে। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

মৃত ব্যক্তির মেয়ের কথায়, দোতালার ঘরে ঢুকতেই বিছানাপত্র এবং ঘরের আসবাব লন্ডভন্ড অবস্থায় দেখতে পান তিনি ও তাঁর স্বামী। এমনকী ঘরের মেঝেতেও চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথা থেঁতলে তাঁকে খুন করা হয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...