Saturday, May 23, 2026

Ukraine Russia War: ‘রাশিয়াকে জঙ্গি দেশের স্বীকৃতি দিন’, দাবি ইউক্রেন প্রেসিডেন্টের

Date:

Share post:

‘রাশিয়াকে অবিলম্বে জঙ্গি দেশ হিসেবে স্বীকৃতি দিন।’ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এমনই দাবি করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিন তিনি একটি ভার্চুয়াল বক্তব্যে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ বাড়ান এবং অনুগ্রহ করে এই দেশটিকে সন্ত্রাসী দেশ হিসেবে স্বীকৃতি দিন। দয়া করে নিশ্চিত করুন যে আমাদের ইউক্রেনীয় আকাশ নিরাপদ। অনুগ্রহ করে নিশ্চিত করুন ইউক্রেনের গৌরব এবং যুক্তরাজ্যের গৌরবের বিষয়টি ”।

আরও পড়ুন:সম্প্রীতির নজির! পাক মহিলা ও ৯ বাংলাদেশিকে উদ্ধার করল ‘অপারেশন গঙ্গা’
রুশ হামলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। তবুও এদিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণে ৪৪ বছরের প্রসিডেন্ট সকলের সামনে বলেন, “আমরা হাল ছাড়ব না, আমরা হার মানব না, শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, এবং আমরা জয়ী হব”। তাঁর এই বক্তৃতা বহুল প্রশংসা অর্জন করেছে। সেই সঙ্গে তিনি রাশিয়াকে দমন করার জন্য ব্রিটেনের কাছেও সাহায্য প্রার্থনা করেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর থেকেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রেখে চলেছেন, সেই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলেন। ইতিমধ্যেই ইউক্রেনকে সাহায্যার্থে এগিয়ে এসেছে পশ্চিমী দেশগুলি। রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকাও। এদিনের ভাষণে জেলেনস্কি বলন, রাশিয়ার ওপর অন্যান্য দেশের নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানাই। তবে এটি যথেষ্ট নয়। ইউক্রেনের ওপর একটি নো-ফ্লাই জোন থাকা দরকার।’ সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আইসিসির যুদ্ধাপরাধের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এটি যথেষ্ট নয়। সন্ত্রাসবাদী দেশ হিসাবে তকমা পাক রাশিয়া’।

Related articles

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...