Sunday, June 28, 2026

চেষ্টা করেও ফিরতে পারল না কংগ্রেস, উত্তরাখণ্ডে সরকার গড়ার পথে বিজেপি

Date:

Share post:

পাঞ্জাবের মতো উত্তরাখণ্ডেও (Uttarakhand Assembly Election Result 2022) চেষ্টা করে ফিরতে পারল না কংগ্রেস। উত্তরাখণ্ডের সরকার গড়ার পথে বিজেপি। উত্তরাখণ্ড বিধানসভায় ৭০টি আসনে ভোট হয়েছে। এই বিধানসভা নির্বাচনে ৬৩২ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার হল ৩৬। দুপুর তিনটে পর্যন্ত যে খবর মিলেছে তাতে দেখা যাচ্ছে, ৪৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই ফল অব্যাহত থাকলে সরকার গড়ার পথে আবার বিজেপি।

শেষ পাওয়া খবর পর্যন্ত, খাতিমা আসনে আট দফায় ভোট গণনা শেষ হয়েছে। এখনও পর্যন্ত, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্কর সিং ধামি পেয়েছেন ৩৩ হাজার ১৭৫ ভোট, এবং কংগ্রেসের ভুবন কাপ্রি পেয়েছেন ৪০ হাজার ১০৭ ভোট। এটি লক্ষণীয় যে এই আসনে কংগ্রেস ৬ হাজার ৯৩২ ভোটে লিড করছে।

আরও পড়ুন: গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মর, ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট

কুমায়ুন, গারওয়ালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা এই রাজ্যে রয়েছে একাধিক রাজনৈতিক ফ্যাক্টর। বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব উত্তরাখণ্ডের ভোটে এবার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। দেখা গিয়েছে, এই অন্তর্দ্বন্দ্বের ফলে একাধিকবার উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন করতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এবারের বিধানসভা (Uttrakhand Assembly Election Result 2022) ভোট এই রাজ্যে কিন্তু বিজেপি-র পক্ষেই সকলে বাজি ধরেছেন। এক সময় এই রাজ্যে কংগ্রেসের রাজ চলত। কিন্তু এই মুহূর্তে তাঁরা এই রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখল থেকে অনেকটা দূরেই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। লড়াইয়ে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াতের মতো হেভিওয়েটরা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...