Friday, June 26, 2026

গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মর, ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট

Date:

Share post:

বাইশে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ গোটা দেশের নজরে থাকলেও গোয়াতেও(Goa) ছিল এবার বাড়তি নজর। মাত্র তিন মাসের সংগঠনে প্রথমবার এই রাজ্যে লড়াইতে নেমেছিল তৃণমূল(TMC) শিবির। তবে মহীরুহ হয়ে উঠতে না পারলেও সূর্যোদয়ের রাজ্যে অঙ্কুরোদগম হলো জোড়া ফুলের। বৃহস্পতিবার প্রাথমিক যে ট্রেন্ড গোয়ায় দেখা যাচ্ছে তাতে ৪০ আসনবিশিষ্ট গোয়ায় তিনটি আসনে এগিয়ে তৃণমূল- গোমন্ত্রক জোট। অন্যদিকে সরকার গঠনের পথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ১৯ আসনে গোয়ায় এগিয়ে রয়েছে বিজেপি, অন্যদিকে কংগ্রেস এগিয়ে ১২ টি আসনে। পাশাপাশি এই রাজ্যে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে দুটি আসনে এগিয়ে আপ।

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের পর গোয়ায় সংগঠন বিস্তারের জোর দিয়েছিল তৃণমূল। মহুয়া মৈত্র ডেরেক ও’ব্রায়েনের মতো বাছাই করা নেতা-নেত্রীদের সেখানে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে পড়েছিলেন বেশি কিছু দিন। তার ফলশ্রুতি হিসেবে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে গাঁটছড়াও বেঁধে ফেলতে সক্ষম হয় দল। তবে মাত্র তিন মাসের সংগঠনে গোয়া নির্বাচনে তৃণমূলের এই ট্রেন্ড নিশ্চিতভাবেই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি ৪০ আসনবিশিষ্ট গোয়ায় যেহেতু কোনো দলই ম্যাজিক ফিগারের দিকে পা বাড়াতে পারেনি, তাই ত্রিশঙ্কু সম্ভাবনা বাড়ছে। সে ক্ষেত্রে এই রাজ্যে তৃণমূল জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...