Monday, April 6, 2026

Russia-Eukraine : বিধি বাম! ঠান্ডায় নিজেরাই মরছে রুশ সেনা , রাশিয়ার কিভ জয় দূরঅস্ত

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ছিল যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই কিভ দখল করে ফেলতে হবে । কিন্তু ১৫ দিন পার হতে চলল। এখনো মস্কোর কব্জায় এলোনা কিভ। অথচ ৬৪ কিলোমিটার লম্বা গাড়ির কনভয় নিয়ে রুশ সাজোয়া বাহিনী যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কিভের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। অর্থাৎ রাশিয়ান সেনাবাহিনীর কাছে কিভ দখল স্রেফ সময়ের অপেক্ষা । কিন্তু প্রবল তুষারপাত , হাড় কাঁপানো ঠান্ডায় এক পাও এগোতে পারছে না রাশিয়ান সেনা । উল্টে প্রবল ঠান্ডায় মৃত্যু হচ্ছে একের পর এক রাশিয়ান সেনা জওয়ানের।

আবহাওয়াবিদরা জানিয়েছেন এই সময়টায় পূর্ব ইউরোপের তাপমাত্রা ক্রমশই কমতে থাকে। ইতিমধ্যেই কিভ, খারকিভ-সহ ইউক্রেনের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। আর কয়েক দিনের মধ্যে সেই তাপমাত্রা মাইনাস ২০-তে পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত চলছে সংলগ্ন প্রতিটি এলাকায়। এই প্রবল ঠান্ডায় রাশিয়ার সেনাবাহিনীর কাছে ঠান্ডাকে প্রতিহত করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ । যুদ্ধ করা গৌণ ব্যাপার । সেনাবাহিনীর কাছে এই প্রবল ঠান্ডা এড়িয়ে , খাদ্য সংকট কাটিয়ে কীভাবে বেঁচে থাকা যায় সেটাই এখন সবথেকে বড় ব্যাপার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...