Wednesday, June 24, 2026

৪ রাজ্যে জয়ের পরে বঙ্গ BJP-কে মোক্ষম খোঁচা বিদ্রোহী রীতেশের, কী লিখলেন!

Date:

Share post:

চার রাজ্যে বিজেপি-র সাফল্যের পরে রাজ্য নেতৃত্বকে টুইটে তীব্র খোঁচা ‘বিদ্রোহী’ বিজেপি (BJP) নেতা রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari)। দেশব্যাপী Team Bangla র সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ- টুইটে লেখেন রীতেশ। বঙ্গ বিজেপি-তে বিদ্রোহ প্রকাশ্যে। শুধু নীচুতলার নেতা-কর্মীরাই নন, শীর্ষ নেতৃত্বের মধ্যেও দ্বন্দ্ব প্রকাশ্যে। ফলে বিদ্রোহ দলের অন্দরেই। এই পরিস্থিতিতে দেশের পাঁচ বিধানসভা নির্বাচনের চারটিতেই সফল গেরুয়া শিবির। তার মধ্যে দুটি রাজ্য- উত্তরাখণ্ড আর মণিপুরের দায়িত্ব ছিল বঙ্গ বিজেপি-র চার নেতা-নেত্রীর কাঁধে। সেখানে সরকার গঠনের পথে পদ্মশিবির। আর তারপরেই বঙ্গ বিজেপিকে ঠুকে টুইট করলেন বিদ্রোহী রীতেশ।

নিজের টুইটার হ্যান্ডেলে রীতেশ (Ritesh Tiwari) লেখেন,
“#AssemblyElections2022 @BJP4India র সাফল্যে অভাবনীয় অবদান রাখল @BJP4Bengal
উত্তরাখণ্ডের সহপর্যবেক্ষক @me_locket
উত্তরাখণ্ড, ইউপির কাশী বিভাগের সোশ্যাল মিডিয়ায় @ujjwalpareek
মনিপুরে মিডিয়ায় @saptarshiOFC ও @SSikdarIndia
দেশব্যাপী Team Bangla র সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ।“

এই টুইট থেকেই স্পষ্ট যে সব নেতাদের বঙ্গ বিজেপির তথাকথিত প্রথম সারির নেতারা বাতিল তকমা দিয়েছিলেন তাঁরাই ভিন কাজে গিয়ে ক্যারিশমা দেখিয়েছেন। উত্তরাখণ্ডের সহপর্যবেক্ষক ছিলেন লকেট চট্টোপাধ্যায়। উত্তরাখণ্ড, ইউপির কাশীর সোশ্যাল মিডিয়া সেলে ছিলেন উজ্জ্বল পারিখ ও। মনিপুরের মিডিয়া সেলে ছিলেন সপ্তর্ষি চৌধুরী ও সৌরভ শিকদার। বিভিন্ন সময় বঙ্গ বিজেপির দোষ-ত্রুটি নিয়ে সরব হয়েছেন এঁদের মধ্যে অনেকেই। কিন্তু তাঁদের কথায় আমল না দিয়ে উল্টে কোণঠাসা করা হয়েছে। দেওয়া হয়েছে বাতিলের তকমা। অথচ, ভিনরাজ্যে তাঁরাই জয়ের কাণ্ডারী। এই কারণেই রীতেশ লেখেন, দেশব্যাপী বিজেপির টিম বাংলার সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ। অর্থাৎ রাজ্যের নেতারা যাঁদের বাতিল বলছেন, তাঁরা নিজের যোগ্যতা জাতীয় স্তরে প্রমাণ করে দিয়েছেন। এই সাফল্যই তাঁদের বিদ্রোহের কারণের প্রমাণ বলে ইঙ্গিত বিদ্রোহী নেতার টুইটে। তবে, এই সাফল্যের কোনও প্রভাবই ২০২৪-এ এরাজ্যে পড়বে না বলেই মনে করছেন বিদ্রোহীরা। তাঁদের মতে, উত্তর প্রদেশে দেখিয়ে বাংলায় জিততে পারবে না গেরুয়া শিবির।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...