Sunday, June 21, 2026

Novak Djokovic: করোনার টিকা না নেওয়ার কারণে আরও দুই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হল জোকোভিচকে

Date:

Share post:

করোনার (Corona) টিকা না নিলে আমেরিকা ঢুকতে পারবেন না নোভাক জোকোভিচ (Novak Djokovic)। আর সেই কারণে এবার সেই দেশের দুটি প্রতিযোগিতা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন জোকার।

ইন্ডিয়ান ওয়েলসের সূচিতে নাম ছিল জোকোভিচের। কিন্তু শেষ মুহূর্তে আয়োজক বা সে দেশের সরকার করোনার বিধি নিয়ে নিয়ম বদলাতে রাজি হয়নি, এক্ষেত্রে অন্তত আমেরিকায় ঢুকতে গেলে টিকা নিতেই হবে জানান হয় সেদেশে সরকারের তরফ থেকে। ফলে জোকোভিচের কাছে না খেলা ছাড়া আর কোনও উপায় ছিল না।

উল্লেখ্য, বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেনেও অংশগ্রহণ করতে পারেনি জোকোভিচ।করোনার টিকা না নেওয়ার কারণে মেলবোর্নে পৌঁছেও তাঁকে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...