Friday, June 26, 2026

আনিস কাণ্ডে হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট জমা দিল SIT

Date:

Share post:

(ওসিকে ছুটিতে পাঠিয়ে দিলে গোপন জবানবন্দি নেবেন কে? গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি করা হচ্ছে? সিটকে প্রশ্ন হাইকোর্টের)

আমতার ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যু নিয়ে বিতর্কের মাঝেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার গঠিত সিট। ১৭ দিনের মাথায় ২০ পাতার এই রিপোর্ট হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজ, শুক্রবার জমা দেন সিটের তদন্তকারীরা। একইসঙ্গে সিটের তরফে আদালতকে জানাও হয়েছে এই মামলার আরও তদন্ত প্রয়োজন।

এদিকে, আনিসের দ্বিতীয় ময়নাতদন্ত এবং নিহত ছাত্রনেতার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট এখনও জমা দেওয়া যায়নি। আরও ২ সপ্তাহ সময় নিয়েছেন উত্তর ২৪ পরগনার মুখ্য বিচারক রাই চট্টোপাধ্যায়।

অন্যদিকে, বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, কেন আমতার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হল, ওসিকে ছুটিতে পাঠিয়ে দিলে গোপন জবানবন্দি নেবেন কে? গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি করা হচ্ছে?
উত্তরে সিটের তরফে আইনজীবী জানান, ফরেন্সিক রিপোর্ট না আসায় এখনও অনেকের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। রিপোর্ট এলে আরও কিছু জানা যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...