Saturday, May 16, 2026

Mamata: বঞ্চিত বাংলা: রাজ্যের অপ্রাপ্তি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অধিবেশনে বাজেটে পেশ হওয়ায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamatta Banerjee)। শুক্রবার, ফের তিনি অভিযোগ করেন, এখনও রাজ্যের প্রাপ্য ৯০হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। “ঘূর্ণিঝড় বুলবুলের ৬ হাজার ৩৩৪ কোটি টাকা, আমফানের ৩২ হাজার ৩১০ কোটি টাকা এবং ইয়াসের জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪ হাজার ২২২ কোটি টাকা পায় রাজ্য।“

এর পাশাপাশি, ড্রেজিং নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ডিভিসি গঙ্গা-হলদিয়া ড্রেজিং করেনি। ফরাক্কায় টাকা দেয়নি। “সব গঙ্গায় চলে যাচ্ছে।“ ঘাটাল মাস্টারপ্ল্যান পড়ে রয়েছে। কেন্দ্র একটি টাকাও দিচ্ছে না। কোনও কাজও করছে না।

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, ব্যাঙ্কে যে টাকা মানুষ রাখছেন তা আদৌ ফেরত পাওয়া যাবে কি না নেই। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটযন্ত্র কারচুপি করে কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪-এ কী হবে কেউ জানে না! “২ বছর পর আমি বেঁচে থাকব কি না আমি বলতে পারব? অমিতদা বলতে পারবেন অমিতদা বেঁচে থাকবেন কি না, চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কি না!“

আরও পড়ুন:কোভিডকালেও বেড়েছে রাজস্ব আদায়, বাজেট বরাদ্দ ৮ গুণ বৃ্দ্ধি, জোর সামাজিক প্রকল্পে: মুখ্যমন্ত্রী

বাজেট পরার সময় বিজেপির গোলমালেরও তীব্র নিন্দা করেন মমতা। বলেন, “বাজেটটা পর্যন্ত পড়তে দিচ্ছে না। আমি সাতবারের সাংসদ ছিলাম। আমি ২টো জেনারেল রেল বাজেট, ৭-৮টা সাপ্লিমেন্টারি বাজেট পাশ করেছি। আমি কখনও এরকম দেখিনি। কিছু করার ক্ষমতা নেই। খালি হইহই।“

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...