Friday, June 26, 2026

কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের

Date:

Share post:

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যে কংগ্রেসের ব্যাপক ভরাডুবি। রাজ্য দখল তো দূরের কথা, নিজেদের হাতে থাকা পাঞ্জাবও হাতছাড়া হয়েছে। আবার শুধু হারাই নয়, বিপর্যয় এতটাই যে, সম্মানজনক বিরোধীদের জায়গাতেও নেই তারা। চার রাজ্যের দখল নিয়েছে বিজেপি। আর পাঞ্জাবে নিজেদের ভালো জমিতেও আম আদমি পার্টির কাছে ধরাশয়ী হয়েছে কংগ্রেস। আর কংগ্রেসের এমন ভরাডুবির জন্য এবার সরাসরি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

গতকাল, বৃহস্পতিবার চার রাজ্যে গোহারের পর রাহুল গান্ধী টুইটারে লেখেন, এই হার থেকে ভবিষ্যতে শিক্ষা নেবে কংগ্রেস। আর রাহুলের এমন টুইটকেই কটাক্ষ করেন অমরিন্দর সিং। পাল্টা এক টুইটারে অমরিন্দর রাহুলের নাম না করে লেখেন, “কংগ্রেস নেতৃত্ব কখনওই শিখবে না। উত্তরপ্রদেশে কংগ্রেসের হারের জন্য কে দায়ী?‌ মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডেই বা কে দায়ী?‌ জবাবটা স্পষ্ট অক্ষরে লেখা, কিন্তু আমি জানি, সব সময়ের মতো এবারও উত্তরটা ওঁরা পড়বেন না।”

উল্লেখ্য, পাঞ্জাবে হারের জন্য অমরিন্দরের ওপরই দোষ চাপিয়ে দায় এড়িয়েছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কংগ্রেসের হারের জন্য অমরিন্দর সিংয়ের গত সাড়ে চার বছরের শাসনকালকেই দায়ী করে বলেছেন, “পাঞ্জাবে ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নির মাধ্যমে নতুন নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু অমরিন্দর সিং সাড়ে চার বছর পাঞ্জাবে ক্ষমতায় থাকার সময় যে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৈরি হয়েছে, তা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই মানুষ পরিবর্তন চেয়ে আপকে ভোট দিয়েছে। অমরিন্দর দু’‌বারের মুখ্যমন্ত্রী হয়েও হেরেছেন। এর থেকেই বোঝা যায় পাঞ্জাবে প্রতিষ্ঠান–বিরোধী হাওয়া কতটা জোরালো।” যদিও কংগ্রেসের এই যুক্তিকে উড়িয়ে দিয়ে রাহুল গান্ধীদের অযোগ্য নেতৃত্বকেই কটাক্ষ করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন- Indian Railways: পুরনো ছন্দে ভারতীয় রেল, আগের মতোই মিলবে পরিষেবা

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...