Tuesday, April 14, 2026

Covid update: বাড়ল চিন্তা! দেশের করোনাগ্রাফ উদ্বেগ বাড়ল স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

বিগত কয়েক দিন করোনা(Corona) নিয়ে চিন্তা খানিকটা কমে ছিল। সংক্রমণ থেকে শুরু করে মৃত্যুর হার(Death rate)  সবকিছুতেই মিলেছিল স্বস্তি। কিন্তু ফের উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড (Covid 19)আক্রান্ত হলেন ৪১৯৪ জন।

ধারাবাহিকভাবে দেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু হঠাৎ করেই স্বস্তি উধাও। দেশের কোভিড গ্রাফ (Covid Graph)উর্ধ্বমুখী। একদিনে মহামারী সংক্রমণ ও  মৃত্যুর হার দুইই বাড়ল লাফিয়ে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের মেডিক্যাল বুলেটিন বলছে আর একদিনে করোনা ভাইরাসে(corona virus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। অথচ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১০৮। এই ঊর্ধ্বমুখী মৃত্যুহারে নিঃসন্দেহে উদ্বেগ বাড়ছে আমজনতার।

অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

চলতি সপ্তাহেই সাড়ে ৩ হাজারের ঘরে নেমেছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে  গত ৪৮ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। পাশাপশি চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনায় একদিনে এতজনের মৃত্যু  সাম্প্রতিককালে হয়নি বলেই মত বিশেষজ্ঞ মহলের। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২০৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ২৬ হাজার ৩২৮।

 

Related articles

তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp  সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কার্যত সব নির্লজ্জতাকে ছাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা দখল করতে এসআইআর...

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...