Thursday, June 25, 2026

Sunil Gavaskar: লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে রোহিতকে বিশেষ বার্তা গাভাস্করের

Date:

Share post:

আগামীকাল বেঙ্গালোরে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। বেঙ্গালোরে লঙ্কানদের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলতে নামছে রোহিত শর্মারা (Rohit Sharma)। আর সেই ম‍্যাচে নামার আগে ভারত অধিনায়ককে বিশেষ উপদেশ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।

পুল শট খেলতে পছন্দ করেন রোহিত শর্মা। আর এই পুল শটই রোহিতকে খেলতে বারণ করছেন গাভাস্কর। এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” ওর এটা নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। কেউ বলতেই পারে যে এটা খুব প্রয়োজনীয় শট, কিন্তু মনে রাখা উচিত এটাই এক মাত্র শট নয়। রোহিতের হাতে আরও অনেক শট আছে। যে বোলারদের জোরে বল করার ক্ষমতা আছে, তারা রোহিতের বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করবেই। দু’একটা চার বা ছয় মারলেও, বোলারের কাছে সুযোগ থাকে কারণ বল হাওয়া উঠছে, ক্যাচ করার সুযোগ তৈরি হচ্ছে।”

এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। শনিবার বেঙ্গালোরে টেস্ট জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে মরিয়া রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...