Saturday, June 20, 2026

গরুপাচারকাণ্ড :  অনুব্রত মণ্ডলের অবেদন খারিজ করল হাইকোর্ট

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে জেরার প্রয়োজনে আগামী ১৪ মার্চ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য  সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় আগে থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এর আগেও  দু’বার সিবিআই সমন পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুব্রত মণ্ডল  সিবিআই দফতরে হাজির থাকতে পারেননি। কিন্তু এদিন আদালত জানিয়েছে ,  সিবিআই কোনও তদন্তের প্রয়োজনে জেরা করতেই পারে।  সেক্ষেত্রে আদালত এ ভাবে সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না।

তবে এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অনুব্রত মণ্ডল আশঙ্কার কথা জানিয়ে আগাম জামিনের জন্য হাইকোর্টের অন্য বেঞ্চে অবেদন করতেই পারেন।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...