Monday, June 8, 2026

নতুন কোচের খোঁজে বিসিসিআই, দেওয়া হবে বিজ্ঞাপন

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এরই মধ্যে টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সচিব জয় শাহ জানিয়াছেন এই নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞাপন দেওয়া হবে। টি-২০ বিশ্বকাপের পরেই বদল হতে পারে কোচ। কারণ এই বছর জুন পর্যন্ত চুক্তি রয়েছে দ্রাবিড়ের সঙ্গে। জানা যাচ্ছে, চাইলে দ্রাবিড়ও আবেদন করতে পারেন।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “দ্রাবিড়ের সঙ্গে জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে। ও চাইলে আবেদন করতেই পারে।” জানা যাচ্ছে, প্রধান কোচ ঠিক হওয়ার পরই ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ বাছাই করা হবে। সুত্রের খবর, নতুন কোচের সঙ্গে লম্বা চুক্তি করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।জানা যাচ্ছে, তিন বছরের জন্য চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেই প্রতিযোগিতা পর্যন্ত চুক্তি করা হতে পারে নতুন কোচের সঙ্গে। এক জন কোচের হাতেই তিন ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব দিতে চান জয় শাহেরা।

গতবছর একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর দ্রাবিড়কে আর কোচ রাখা হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।যদিও সব জল্পনা উড়িয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচের পদে রাখা হয় দ্রাবিড়কে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস





Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...