Sunday, May 17, 2026

তৃতীয় দফার পর বিরোধীদের ভাষায় কথা, মোদি ফিরবেন না বুঝেছে শিল্পমহলও!

Date:

Share post:

কাশ্মীর থেকে কন্যাকুমারী, এবারও “৫৬ ইঞ্চি ছাতি” নিয়ে বুক ফুলিয়ে প্রচার শুরু করেছিলেন। কংগ্রেস সহ তামাম বিরোধীদের চেনা মেজাজে আক্রমণ শানিয়ে গিয়েছেন। কিন্তু আচমকা ছন্দপতন, চলতি লোকসভায় তৃতীয় দফার পর কথাবার্তা থেকে শুরু করে শরীরীভাষা বিলকুল বদলে গিয়েছে। বিরোধীদের ভাষায় কথা শুরু করেছেন মোদি। তবে কি অঙ্ক বদলে গিয়েছে? সিঁদুরে মেঘ দেখছেন তিনি?

এতদিন প্রচারে যা হাঁকডাক ছিল, সেই ৪০০ সংখ্যায় পৌঁছনো দূরঅস্ত, বিজেপি গরিষ্ঠতা অর্জন করতে পারবে তো? এই ধন্দ খোদ শিল্পমহলের। বিশেষ করে বিরোধীরা এতদিন ধরে লাগাতার দাবি করে এসেছে, মোদি সরকার আসলে কর্পোরেট-বন্ধু। সেই শিল্পমহল-ই সন্দেহ প্রকাশ করায় নড়েচড়ে বসেছে দিল্লির দরবার। তৃতীয় দফার শেষে ভোটদানের যা লক্ষণ দেখা যাচ্ছে, তার জেরেই এই ইঙ্গিত নয় তো? আর এই সংশয়েরই প্রভাব পড়ছে শেয়ার বাজারে। একের পর এক সমীক্ষক ও বিশ্লেষকের ব্যাখ্যা, বিজেপির আসন কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তত রাজ্যগুলির ফিডব্যাক তেমনই। এতে কেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা? হয় কম আসনের দুর্বল সরকার, অথবা শাসক বদল। ফলে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালের তুলনায় পরপর তিনটি দফায় ভোটদানের হার কমে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে ফলাফল নিয়ে। অতীতে দেখা গিয়েছে, ভোটপর্বে শেয়ার বাজার যখনই নিম্নমুখী হয়েছে, তখনই পতন ঘটেছে শাসকের। তাই আতঙ্কিত বিজেপিও। ভোটপর্ব শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদি যতটা আত্মবিশ্বাসী ছিলেন, এখন তিনি এবং তাঁর দল ততটাই টালমাটাল। আদানি-আম্বানিদের সঙ্গে
মোদির ঘনিষ্ঠতা নিয়ে যে অভিযোগ বার বার বিরোধীরা করে এসেছে, এবার ঘুরিয়ে সেই একই অভিযোগ শোনা যাচ্ছে মোদির মুখে! তাহলে কী বিরোধী আসনে বসার ইঙ্গিত পেয়ে গিয়েছেন মোদি?

অন্যদিকে, সন্দেশখালি অস্বস্তির মধ্যেই ফের ১২ মে রাজ্যে আসছেন মোদি। এবার একদিনে চারটি নির্বাচনী সভা করার কথা তাঁর। বিজেপি সূত্রে খবর, ওইদিন ব্যারাকপুর, আরামাবাগ, হুগলি এবং হাওড়াতে নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার যেসব লোকসভা আসনে নির্বাচনী প্রচার সমাবেশ করছেন, সেগুলিতে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। কারণ, মোদি যেগুলিতে সমাবেশ করেছেন বা আগামিদিনে করবেন, সেগুলিতে যদি বিজেপি পিছিয়ে থাকে, তাহলে তা দলের রাজ্য নেতৃত্বের জন্য অত্যন্ত বিড়ম্বনার বিষয় হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বঙ্গ সফর হয় ৪ এপ্রিল। শুরু হয়েছিল কোচবিহার থেকে। এটি তাঁর ১২ তম বঙ্গ ফর হতে চলেছে।

আরও পড়ুন- কলকাতা পুলিশের হাতে গঙ্গার জেটি গ্যাং- এর মাথা, ‘জল-লুটেরা’কে জেরা তদন্তকারীদের 


 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...