Saturday, June 20, 2026

“শাড়ি খুলতে পারবো না”, বিজেপি ত্যাগ করে বিস্ফোরক একদা অগ্নিমিত্রার “ছায়াসঙ্গিনী” সুস্মিতা

Date:

Share post:

ফের বঙ্গ বিজেপিতে অন্তর্কলহ। এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন আসানসোলে গেরুয়া শিবিরের পরিচিত মুখ সুস্মিতা দাশগুপ্ত। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে সুস্মিতা লেখেন, “বিজেপি রাজনীতি থেকে অব্যাহতি নিলাম…7yrs বিজেপি রাজনীতির ইতি টানলাম….আমাকে দিয়ে সেটিং-এ রাজনীতি চলে না….শাড়ি খুলতে পারবো না… না পাত পেরে খাওয়াতে পারব…বিজেপি এখন চোর, কয়লা মাফিয়া, জেলখাটাদের পাটি….বিজেপির জামা পড়ে সব এখন সাধু…..তবে আমি মানুষের পাশে থেকে কাজ করব,,,,মানুষের কাছ থেকে সরে যাব না….।”

প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে চোর, কয়লা কারবারি, চিটফান্ডে অভিযুক্ত হিসেবে সুস্মিতার এমন কটাক্ষ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। অনেকের মতে, বিজেপি এখন কাদের নিয়ে চলছে এবং দলের অন্দরে মহিলাদের কী করুণ অবস্থা তা সুস্মিতার বিস্ফোরণের পর আরও একবার প্রকাশ্যে চলে এলো।

কে এই সুস্মিতা দাশগুপ্ত?

আসানসোলের দীর্ঘদিনের বিজেপি নেত্রী বলে পরিচিত। বিভিন্ন সময়ে দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আপদেবিপদে তাঁকে ছুটে যেতে দেখা গিয়েছে। বিজেপির একটি অংশ বলছে, রাজনীতিতে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও প্রাক্তন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের চেয়ে অনেক অভিজ্ঞ, এলাকার মানুষের কাছে অনেক বেশি পরিচিত মুখ এই সুস্মিতা দাশগুপ্ত।

শুধু তাই নয়, একুশের বিধানসভা ভোটের সময় আসানসোল দক্ষিণে বিজেপির নবাগত-আনকোরা প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে অনেক ক্ষেত্রেই মুখ্য ভূমিকা নিতে দেখা গিয়েছিল সুস্মিতাকে। প্রার্থীর সঙ্গে দাঁতে দাত চেপে যাঁকে লড়তে দেখা গিয়েছে। সেই সময় অগ্নিমিতার “ছায়াসিঙ্গিনী” ছিলেন সুস্মিতা। লড়াইয়ের কঠিন ময়দানে অগ্নিমিত্রার জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। বিজেপির হয়ে প্রচারে ডিজিটাল মিডিয়াতে দারুন অবদান ছিল এই সুস্মিতার। শিল্পাঞ্চলে রাজনৈতিক ভাবে তাঁর যথেষ্ট দাপট আছে বলেও শোনা যায়।

এহেন সুস্মিতা দাশগুপ্ত এখন গেরুয়া শিবিরে ব্রাত্য। জেলা কমিটিতে তাঁকে কোনও পদ দেয়নি বিজেপি। যাঁর হয়ে এতো লড়াই করলেন, সেই আসানসোল দক্ষিণের দলীয় বিধায়কও এখন সুস্মিতার সঙ্গে যোগাযোগ রাখেন না। অভিযোগ, সুস্মিতাকে সম্মান না দিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ার নেত্রী বলে প্রচার চালাচ্ছেন অগ্নিমিত্রা ঘনিষ্ঠ আসানসোলের একদল নেতা।

দলের প্রতি ক্ষোভ, রাগ, অপনানে সুস্মিতা কারও নাম না করে বলেন, “আমি সোশ্যাল মিডিয়ার নেত্রী নাকি মাঠে ময়দানে থেকে সাত বছর ধরে পার্টি করছি সেটা আসানসোল, বার্নপুরের মানুষ জানেন। মানুষের সেবা করতে চেয়েছিলাম। বাকি যা বলার আমি নিজের পোস্টেই লিখেছি। যাদের জেতানোরা জন্য প্রাণপাত করলাম, তারাও পাশে থাকল না।” তবে সুস্মিতার নিশানায় যে স্থানীয় বিধায়ক তথা দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Murder:হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ২

 

 

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...