Tuesday, June 23, 2026

বৃষ্টি ভিজবে রবীন্দ্রজয়ন্তী! বুধের আকাশে মেঘলা সকাল 

Date:

Share post:

বাঙালির প্রাণের পুরুষের জন্মদিনে বৃষ্টি ভিজবে না বাংলা তাও কি হয়? মেঘের পরে রোদ নাকি রোদের পরে মেঘ, সেই ছন্দ মিলিয়ে ওঠার আগেই রাতের স্বস্তির বৃষ্টির আমেজ গায়ে মেখেছে রবীন্দ্রজয়ন্তীর (Rabindranath Tagore’s Birth Anniversary) সকাল। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস বলছে আজও বৃষ্টি বঙ্গে। রবি ঠাকুরের জন্মদিনে আকাশ জুড়ে থাকবে মেঘের মেলা।

মঙ্গলবার রাত বারোটার কিছু পরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি শুরু হয় কলকাতা সংলগ্ন শহরতলীর বিভিন্ন এলাকায়। হাওড়া, হুগলির পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাতের বৃষ্টির পাশাপাশি বেশ কয়েক জায়গায় ৬০/৭০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অবস্থান করছে। আরও একটি অবস্থান করছে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে উত্তর-পূর্ব বিহারে। IMD-এর পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বায়ু নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে অব্যাহত থাকবে। যার ফলে আগামী ৭ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা জুড়ে বিচ্ছিন্ন বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ ভারী-অতি ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...