Tuesday, June 23, 2026

Murder:হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ২

Date:

Share post:

হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে রহস্যমৃত্যুর ঘটনায় আরও ২জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার হরিদেবপুরের খুনের ঘটনায় ঔরঙ্গাবাদ থেকে একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কুন্দন কুমার। পুলিশ সূত্রে খবর, বাপ্পা ভট্টাচার্যকে খুনের পরিকল্পনা করেছিল সে। খুনের নেপথ্যে টাকা পয়সা সংক্রান্তের বিবাদ থাকতে পারে বলে অনুমান করেন তদন্তকারীরা।এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদের পর ঘটনায় যুক্ত আরও ২ জনের নাম উঠে আসতেই গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত কুন্দন কুমারের দুই সঙ্গী দেবরাজ রায় ও জিতেন লামাকে।

আরও পড়ুন:অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

প্রসঙ্গত, ৮মার্চ নিজের বাড়ির শৌচালয় থেকে বেসরকারি সংস্থার ওই কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। খুনের অভিযোগ করেন মৃতের আত্মীয়রা। গোটা ঘটনাটি নিয়ে তদন্তে নামে লালবাজারের হোমিসাইড শাখা। পাশাপাশি সায়েন্টিফিক উইং ও ফরেন্সিক দলও তদন্ত শুরু করেছিল। মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন দেহে পচন ধরতে শুরু করেছিল বলে পুলিশ জানিয়েছিল।


প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে, খুন করা হয়েছে বেসরকারী সংস্থার কর্মী বাপ্পা ভট্টাচার্যকে। বাড়িতে একাই থাকতেন তিনি। স্ত্রী কর্মসূত্রে বাইরে থাকেন এবং মেয়েও বিয়ের পর থাকেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে। মৃতের স্ত্রীর দাবি, রবিবার পর তাঁর সঙ্গে স্বামীর কথা হয়নি। বন্ধ ছিল মোবাইল ফোনও। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। প্রতিবেশী তাঁর বাড়িতে ঢুকে দেখেন দোতলার ঘরের দরজা খোলা। শৌচালয়ে পড়ে ছিল রক্তাক্ত মৃতদেহ। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে মঙ্গলবার যখন পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ততক্ষণে দেহে পচন ধরতে শুরু করেছে। মৃতের মেয়ের দাবি, ঘটনার দিন কয়েকজন সহকর্মীর আসার কথা ছিল। বুধবার ঘটনাস্থলে ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাসের নেতৃত্বে লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা আসেন। আসে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং বিভাগও। থ্রিডি লেজার ইমেজিং পদ্ধতিতে তদন্ত চালানো হয়।  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিভাগও। তারপর বৃহস্পতিবারই খুনে জড়িত থাকার সন্দেহে পুলিশের জালে ধর পড়ে ৩।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...