Friday, June 26, 2026

নির্বাচনী প্রচারে হিংসা ছড়াচ্ছেন হিরণ, থানা- কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ঘাটালে পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়ে গেছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এটা ওটা মন্তব্য করে প্রচারে থাকতে চাইছেন। আর এবার নির্বাচনী প্রচারে হিংসা (Spreading violence in Election campaign) ছড়ানোর চেষ্টা-সহ ভয়, ঘৃণা ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবকে (Dev) ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং সমর্থন মেনে নিতে পারছেন না হিরণ। বারবার দেবের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন। আর এবার সব সীমা লংঘন করে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নেতার ‘ঠ্যাং ভাঙ্গার’ হুমকি দিলেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ। হিরণ সবং থানার বলপাই এলাকায় একটি নির্বাচনী সভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণকুমার মিশ্রের বিরুদ্ধে একের পর এক খারাপ মন্তব্য করতে থাকেন। তাঁর ঠ্যাঙ ভেঙে দেওয়া-সহ মা-বোনেদের ঝাঁটা, লাঠি, কাটারি ইত্যাদি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে ঘাসফুলের তারকা প্রার্থী দেব নাম না করেই হিরণকে এক হাত নিয়েছেন এবং তাঁর কুরুচিকর মন্তব্যের সমালোচনা করেন। রাজ্যের শাসকদলের তরফে বলা হয়েছে, যেভাবে প্রচারের প্রথম দিন থেকে বিজেপি প্রার্থী মিথ্যে অভিযোগ করার পাশাপাশি হিংসাত্মক কাজকর্মে ইন্ধন যোগাচ্ছে তার জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে দেবেন। তৃণমূল বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ-সহ প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে।বলপাই ও ভেমুয়া অঞ্চলের দুই সভাপতি মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। রাজ্য তৃণমূলের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...