Monday, April 6, 2026

মানুষের ভোট নয়, মেশিনের ভোটে জিতেছে বিজেপি: EVM ফরেন্সিক টেস্টের দাবি মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশ(UttarPradesh) রাজ্যে বিজেপির(BJP) জয় এসেছে ঠিকই, তবে এই জয় মানুষের ভোটে জয় নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের মদতে ইভিএম লুটের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ‘মেশিনের ভোটে জিতেছে বিজেপি’। একইসঙ্গে ইভিএমের ফরেনসিক টেস্টের দাবিতেও সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উত্তরপ্রদেশ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। উত্তরপ্রদেশে ভোট লুট হয়েছে। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। বিজেপি ওখানে মানুষের ভোটে জেতেনি মেশিনের ভোটে জিতেছে।” শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, “সব ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত। বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও (AAP) তাই।”

আরও পড়ুন:ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

পাশাপাশি রাজ্যে রাজ্যে কংগ্রেসের চুড়ান্ত ব্যর্থতা ও ২৪-এর লোকসভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে (BJP) হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেসের উপর ভরসা করলে চলবে না, কংগ্রেস হেরেই চলেছে। এখন সব আঞ্চলিক দলকে একজোট হতে হবে।”

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...