Wednesday, June 24, 2026

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

Date:

Share post:

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই বলে রায় দিয়েছে, সেখানেও বিরোধীদের চক্রান্ত অব্যাহত। এর মধ্যে সবথেকে বেশি নাটকের শিকার এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। সুপার নিউমেররি (super numerary) পদ তৈরি করে তাঁদের চাকরি দেওয়ার পদ্ধতিতে গায়ে জ্বালা রাজ্যের বিরোধীদের। তবে হাইকোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় নিয়োগে বাধা নেই, ইঙ্গিত কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণে।

সম্প্রতি এসএলএসটি মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন বিচারপতি বিশ্বনাথ বসু। প্রধান বিচারপতি এরপর কার এজলাসে মামলা শোনা হবে, তা নির্ধারণ করবেন। মঙ্গলবারও এই মামলা শোনেন বিচারপতি বসু।

সেই শুনানিতেই বিচারপতি পর্যবেক্ষণে জানান, ২০১৬ এসএলএসটি (SLST) সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগের উপর হাই কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে রাজ্যের তরফ থেকে নিয়োগে কোন সমস্যা নেই। পাল্টা সিপিআইএমের আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য দাবি করেন যেন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়। ঠিক যেভাবে এতদিন তাঁরা নিয়োগে বাধা হয়েছিলেন, একই প্রতিফলন মঙ্গলবারও দেখা যায়।

এর আগে এই মামলার শুনানিতে সুপার নিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পেশ করেছিল রাজ্য। এই মামলায় রাজ্যের উপর স্থগিতাদেশ না থাকায় রাজ্যের নিয়োগে কোন বাধা নেই বলে পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বনাথ বসুর। এই সম্পর্কে রাজ্যের বক্তব্য বুধবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...