Friday, June 26, 2026

Madan Mitra: হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত শুধু শুনবেন মদন

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত দশদিন কথা বলতে পারবেন না কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন মদন। লিখে তিনি জানান, এখন তিনি শুধু শুনবেন। শুক্রবার, SSKM থেকে বেরনোর সময় তৃণমূল বিধায়কের সঙ্গে ছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)। মদন মিত্রের লেখা বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে পড়ে তিনি। পরে সৌরভ জানান, আপাতত ১০দিন একেবারেই কথা বলে চলবে না বিধায়কের। দেড়মাস থাকতে হবে বিশ্রামে। ভুলেও যেন কারও সামনে কথা বলে না ফেলেন, তাই মুখে প্লাসটার লাগয়ে দিয়েছিলেন চিকিৎসকরা।

কথা না বলতে পারলেও, শুক্রবার বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ দিন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। তাই বিধানসভায় তিনি উপস্থিত থাকবেন বলে কাগজে লিখে জানিয়েছেন মদন মিত্র।

ভোকাল কর্ডে টিউমার হওয়ায় অস্ত্রোপচার করা হয় মদন মিত্রের। অপারেশন সফল বলে হাসপাতাল সূত্রে খবর। কথা না বলার পাশাপাশি মদন মিত্রকে আপাতত নরম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...