Friday, June 26, 2026

এসএসসি : সিবিআই তদন্তের নির্দেশে দুদিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

নবম ও দশম শ্রেণিতে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে হাইকোর্ট দুদিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল । শুক্রবার কলকাতা হাইকোর্টে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশেই দু’দিনের স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের আরও একটি মামলা চলছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ওই দুটি মামলা একসঙ্গে শোনা হবে বলেই  এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এই দুটি মামলার শুনানি একসঙ্গে হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...