Monday, April 6, 2026

Russia-Ukraine: ইউক্রেনের গবেষণাগারগুলির সুরক্ষা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

ইউক্রেনের গবেষণাগারগুলি সুরক্ষিত আছে কী না সে  ব্যাপারে তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)।  কারণ ইউক্রেনজুড়ে ছড়িয়ে রয়েছে বহু পরীক্ষাগার। সেখানে নানা প্রাণঘাতী জীবাণু এবং এবং মানবশরীরের উপরে তাদের প্রতিক্রিয়া নিয়ে অহরহ গবেষণা চলে। হু ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে এই গবেষণাগারগুলির কোনো একটাও যদি রুশ বাহিনীর দখলে চলে যায়, তাহলে মারাত্মক বিপর্যয় ঘটে যেতে পারে। এমনকী যদি কোনো পরীক্ষাগার রুশ মিসাইল হামলায় সামান্যতমও ক্ষতিগ্রস্ত হয় তাহলেও ঘটে যেতে পারে বড়সড় বিপর্যয়।

কেন এই আশঙ্কা? জানা গিয়েছে ইউক্রেনের পরীক্ষাগারে এমন কিছু ভাইরাস নিয়ে কাজ চলে যা কোনোভাবে  বাইরে বেরিয়ে এলে মানব সভ্যতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। হু এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে  ইউক্রেনে এমন বহু গবেষণাগার রয়েছে যেগুলিতে অসম্ভব সংক্রামক জীবাণু রয়েছে। সেগুলি বাতাসে ছড়িয়ে পড়লে তা থেকে যে কী বিপর্যয় ঘনিয়ে আসতে পারে তা কল্পনারও বাইরে।  সেই কারণেই হু সতর্ক করে বলেছে  ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটিরিয়া রয়েছে, ইউক্রেনের এমন কোনও পরীক্ষাগার রুশ মিসাইল  বা গোলাবর্ষণের শিকার হলে সেখান থেকে প্রাণঘাতী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...