Tuesday, June 16, 2026

ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, আহত একাধিক, ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২০- ৩০ কাঠা জায়গাজুড়ে মেহের আলি লেনে চামড়ার (Fire in Tangra) গুদামে দাউদাউ করে জ্বলছে আগুন। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি আগুন। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০ টি ইঞ্জিন। দমকল কর্মীরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ৩ জন দমকল কর্মীও। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমকলমন্ত্রীকে ফোন করে খোঁজ নিয়েছেন।

চামড়া, রেক্সিন এবং রাসায়নিক পদার্থ – সবই দাহ্য ফলে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা কারখানাকে। এই মুহূর্তে দমকলের কর্মীরা সমস্ত দিক থেকে আগুন নেভানোর কাজ করছেন। ক্রমশই বাড়ছে আগুনের লেলিহান শিখা। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। কারখানা সংলগ্ন একটি উঁচু বাড়ির জানলায়ও লেগেছে আগুন। আগুন নেভাতে গিয়ে অসুস্থ দমকলের ৩ কর্মী। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০-রও বেশি ইউক্রেনীয়র, বললেন জেলেনস্কি

সন্ধে ৬ টা নাগাদ আগুন লাগে ট্যাংরা (Fire in Tangra) মেহের আলি লেনে একটি চামড়ার কারখানায়। সেখানে চারদিক থেকে জল দিয়ে আগুন নেভানোর পরিস্তিতি নেই। ফলে আগুন নিজে থেকে না নেভা পর্যন্ত কুলিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। দাহ্যশীল পদার্থ সম্পূর্ণ পুড়ে গেলে তখনই আগুন নিয়ন্ত্রণে আসবে।

সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বেড়েছে। প্রচণ্ড তাপে গুদামের কাচ এবং পাঁচিলের একাংশ ভেঙেছে। বড়সড় বিপদ হাত থেকে রক্ষা পেতে গুদাম সংলগ্ন বাড়িগুলি থেকে মানুষজনকে সরানোর হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে গ্যাস সিলিন্ডারও। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...