Friday, April 3, 2026

১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে হবে উপনির্বাচন (By Poll)। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণনা ১৬ এপ্রিল। ঘোষণা করল নির্বাচন কমিশন।

গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন (By Poll) ঘোষণা কমিশনের।

আরও পড়ুন-লখিমপুরের ঘটনা এবার ওড়িশায়, বিধায়কের গাড়ির ধাক্কায় আহত ২৪

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।

পশ্চিমবঙ্গের এই দুই কেন্দ্রে ছাড়া এদিন দেশের আরও একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।



Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...