Tuesday, June 23, 2026

আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে স্পেস ষ্টেশন, আমেরিকাকে হুমকি রাশিয়ার

Date:

Share post:

ইউক্রেনের উপর হামলার জেরে ইতিমধ্যেই রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই পরিস্থিতিতেই এবার আমেরিকাকে(America) উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিল রাশিয়া(Russia)। স্পষ্ট ভাবে জানানো হয়েছে আর্থিক নিষেধাজ্ঞা না চললে তার চরম পরিনতি ভুগতে হবে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশন (Space Station)।

রাশিয়ার উপর আগেই একদফা নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। শনিবার আরও একদফা আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়। শুধু তাই নয় আর্থিকভাবে আরও ধাক্কা দিতে জি-৭ গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাতেই আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলিকে সতর্ক করল রাশিয়া। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রিয় রোগোজিন জানান, আর্থিক নিষেধাজ্ঞা রাশিয়ার মহাকাশ গবেষণায় প্রভাব ফেলবে। মহাকাশ গবেষণা কেন্দ্রের রক্ষণাবেক্ষণে প্রভাব পড়বে। যার জেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্পেস স্টেশনের রাশিয়ার একাংশ। আর রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটবে। তাই কোনওরকম নিষেধাজ্ঞা চাপানোর আগে বিষয়টি নিয়ে পশ্চিমি দেশগুলির ভেবে দেখা উচিত।

আরও পড়ুন:Shah Rukh Khan: দুবাইয়ের মাটিতে অচেনা লুকে শাহরুখ, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়!

উল্লেখ্য, স্পেস স্টেশনে রাশিয়ার অংশ এই গবেষণাগারের কক্ষপথ ঠিক রাখার কাজ করে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি মনে করে সেক্ষেত্রে তা মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে আছড়ে ফেলতে পারে। তা ঘটলে বহু প্রাণহানি তো বটেই পৃথিবীর মহাকাশ গবেষণায় বিপুল ক্ষতির কারণ হয়ে উঠবে। যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা সহ পুতিন বিরোধিতায় সরব হওয়া পশ্চিমি দেশগুলিকে সেই হুঁশিয়ারি দিয়ে রাখল রাশিয়া।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...