Wednesday, June 24, 2026

Fire: ট্যাংরায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

Date:

Share post:

ভর সন্ধ্যেবেলায় ফের বিধ্বংসী অগ্নিকান্ডের(Fire Incident) ঘটনা কলকাতার(Kolkata) বুকে। শনিবার সন্ধ্যায় ট্যাংরায় (Tangra)একটি রেক্সিনের কারখানায় আগুন লাগার খবর আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন(Fire) দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই সূত্রের খবর। ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানার গুদামটিতে কেউ আটকে রয়েছেন কি না সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-জব্বলপুরগামী বিমান

ট্যাংরা এমনিতেই ঘনবসতি পূর্ণ এলাকা, চারপাশে একাধিক চামড়ার কারখানা রয়েছে। স্বভাবতই শনিবার ভর সন্ধ্যেবেলায় এই ভয়ানক অগ্নিকান্ডে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। আজ আচমকা মেহের আলি লেনের একটি রেক্সিনের কারখানা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানিয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই, এলাকার লোকজন দ্রুত নিজেরাই আগুন নেভাতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিক ভাবে দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ে। বিষয়টি সম্পর্কে জানতে পারেন দমকলমন্ত্রী সুজিত বসু, তিনি যত দ্রুত সম্ভব বাকি ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৯ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামঘরের চাল উড়ে যায় বলেই স্থানীয় সূত্রে খবর। ঠিক কীভাবে আগুন লাগল তা সঠিক ভাবে না জানা গেলেও , শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে । তবে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় দমকল বিভাগ। পরিস্থিতির দিকে নজর রাখছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায়, পার্শ্ববর্তী বহুতলে আশ্রয় নিচ্ছেন এলাকার বাসিন্দারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...