Wednesday, June 3, 2026

উত্তরপ্রদেশে ‘মায়ার খেলা’: মায়াবতী-ওয়েইসিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি শিবসেনার

Date:

Share post:

উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও আসনসংখ্যা ব্যাপক বাড়িয়েছে সমাজবাদী পার্টি(SP)। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে নজরে আসছে অন্য ছবি প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েও মাত্র ১ টি আসন পেয়েছে মায়াবতীর দল বিএসপি(BSP)। যার জেরে বিজেপির জয়ের পিছনে ‘মায়ার খেলা’ দেখছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম(AIMIM)। যার জেরেই এই দুজনকে বিজেপির উচিত পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়া, এমনটাই দাবি করেছে বিজেপির একসময়ের জোটসঙ্গী শিবসেনা(Shivsena)।

শনিবার এপ্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “উত্তরপ্রদেশ বিজেপিরই দখলে ছিল। সেখানে ওরা ভাল করছে। কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশের আসন বেড়েছে ৩ গুণ। মায়াবতী এবং ওয়েইসি বিজেপিকে জিততে সাহায্য করেছে। তাই ওদের পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।” উত্তরপ্রদেশে এই দুই দল যে বিজেপির সুবিধা করে দিতে পারে তার ইঙ্গিত আগেই ছিল। ফলপ্রকাশের পর কার্যত স্পষ্ট যে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে মিম ও বিএসপি বিজেপিকে সাহায্য করেছে। যদিও গতবারের তুলনায় এবার বিএসপির ভোট কমে গিয়েছে প্রায় ৯ শতাংশ। তাদের ভোট যে বিজেপিতে গিয়েছে সে ইঙ্গিত করে মায়াবতী জানান, অখিলেশ ক্ষমতায় এলে ফের জঙ্গলরাজ ফিরতে পারে আশঙ্কা করে দলিত ও ব্রাহ্মণরা বিজেপিকে ভোট দিয়েছে। এবং সরাসরি সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা দিয়েছে মিম। সে কথাই স্পষ্টভাবে তুলে ধরে ওই দুই নেতৃত্বকে কটাক্ষের সুরে পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়ার দাবি তুলেছে শিবসেনা।

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...