Friday, April 3, 2026

রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০-রও বেশি ইউক্রেনীয়র, বললেন জেলেনস্কি

Date:

Share post:

রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০-রও (Over 1,300 Ukrainians killed) বেশি ইউক্রেনীয়র। শনিবার এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine’s President Volodymyr Zelenskyy)।

২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়া আক্রমণ করে ইউক্রেন (Russia- Ukraine War)। বিভিন্ন দেশের মানুষ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পরেন। প্রচুর মানুষের মৃত্যুর খবর আসতে থাকে। অনেক মানুষ যুদ্ধে যোগ দেন। এখনও পুতিন-সেনা যুদ্ধা চালাচ্ছে। একের পর এক শহরের দখল নেওয়ার খবর মিলছে সংবাদমাধ্যম সূত্রে। বারবার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের পরেও থামছে না যুদ্ধ। মৃত্যু হচ্ছে বহু মানুষের। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার আক্রমণে তেরোশোর (Over 1,300 Ukrainians killed) বেশি ইউক্রেনীয় নিহত হয়েছেন।

আরও পড়ুন-ইউক্রেনের মেয়রকে বন্দি করল রুশ সেনা, আরও এক শহর দখলের পথে রাশিয়া?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এদিন আবারও বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপর জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ (German Chancellor Olaf Scholz) এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও কথা বলেন। চ্যান্সেলর স্কোলজ এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) সঙ্গে তার বৈঠকের পর জেলেনস্কি টুইটারে লিখেছেন, “শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও বৈঠক হয়েছে। আমাদের একসাথে আগ্রাসনকে থামাতে হবে।”

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...