Wednesday, June 3, 2026

Sushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল

Date:

Share post:

জেলেই কুস্তি শেখানো শুরু করলেন অলিম্পিক্সে (Olympics) পদক জয়ী সুশীল কুমার (Shushil Kumar)। সাগর রানার খুনে অভিযুক্ত সুশীল আপাতত বন্দি রয়েছেন তিহাড় জেলে। আর জেলে থেকেই কুস্তি শেখানো কাজ শুরু করলেন তিনি। নিজেকে ব্যস্ত রাখতে জেলের বন্দিদের কুস্তি এবং ফিটনেস অনুশীলন শেখানো শুরু করলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।

নিজেকে ফিট রাখতে জেলে অনুশীলন করে থাকেন সুশীল। জানা গিয়েছে এই মুহূর্তে সুশীলের কাছে কুস্তি এবং শারীরিক কসরতের অনুশীলন নিচ্ছেন ৬-৭ জন বন্দি। গত ২ বছর ধরে করোনার কারণে জেলে অনেক বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সাম্প্রতিক কালে তা কমার পরে হাল্কা হয়েছে বিধিনিশেধ। তার পরেই সুশীলকে অনুমতি দিয়েছেন জেল কর্তৃপক্ষ। তবে জানা গিয়েছে, আগেই এই পরিকল্পনা ছিল। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে যায়।

গত বছর মে মাসে সাগর রানা হত‍্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সুশীলকে। জুন মাস থেকে তিহাড় জেলে রয়েছেন তিনি।

আরও পড়ুন:Jhulan Goswami: রেকর্ড গড়লেন ঝুলন, মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...