Saturday, June 6, 2026

Jhulan Goswami: রেকর্ড গড়লেন ঝুলন, মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে ( Icc World Cup) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক উইকেট নিতেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন বাংলার ঝুলন। তাঁর ঝুলিতে রয়েছে মোট ৪০ উইকেট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ভারতীয় এই পেসার। প্রাক্তন অজি পেসার লিন ফুলস্টন নিয়েছিলেন ৩৯ টি উইকেট। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ভেঙ্গে দেন ঝুলন। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৪০ উইকেট। এখনও পযর্ন্ত বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন চাকদহ এক্সপ্রেস।

বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। ৩৯টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজস। ৩৭ উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন:India Team: বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারাল মিতালি রাজের দল

 

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...