Wednesday, June 24, 2026

jammu-Kashmir : গুলির লড়াইয়ে কাশ্মীরে নিকেশ জয়েশ কমান্ডার সহ ৩ জেহাদি

Date:

Share post:

(২০১৮ থেকে ঘাটিতে সক্রিয় জয়েশ-এ-মহম্মদের কমান্ডার কামাল ভাইকে এনকাউন্টারে নিকেশ করে যৌথবাহিনী)

 

 

 

ফের উপত্যকায় বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে এনকাউন্টারে নিকেশ হয়েছে জয়েশ কমান্ডার সহ ৩ জেহাদি।

 

আজ, শনিবার সকালে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ভূস্বর্গের একাধিক এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চলাকালীন এনকাউন্টার শুরু হয়। পুলওয়ামা এলাকায় গুলির লড়াইয়ে দুই জেহাদির নিকেশ হওয়ার খবর মিলেছে। গান্ডেরওয়াল ও হান্ডওয়ারা এলাকায় নিহত হয়েছে ২ জঙ্গি। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

২০১৮ থেকে ঘাটিতে সক্রিয় জয়েশ-এ-মহম্মদের কমান্ডার কামাল ভাইকে এনকাউন্টারে নিকেশ করে যৌথবাহিনী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শুক্রবার রাতে চার-পাঁচটি জায়গায় অভিযান চালানো হয়। গুলির লড়াইয়ে ২ জয়েশ জঙ্গি ও ২ লস্কর জঙ্গি নিহত হয়েছে। একজন জঙ্গিকে জীবিত অবস্থাতেও ধরা সম্ভব হয়েছে।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...