Friday, June 5, 2026

Kolkata Police : পথে আটক, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ড সৌমিক

Date:

Share post:

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গাড়ি খারাপ হয়ে গিয়ে রাস্তায় আটকে পড়েছিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এক পুলিশ অফিসার । এই ঘটনায় অভিভূত সকলেই। আরো একবার কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল রাজ্যবাসী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১.৩৫ নাগাদ। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌমিক সেনগুপ্ত। সেই সময় ওয়্যারলেসে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজীব কুমার সিং। তিনি জানান, আরজিকর রোডের উপর একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছে। গাড়িতে রয়েছেন দুই মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের এক অভিভাবক। এদিকে হাতেও সময় কম। পরীক্ষা শুরু হতে বাকি রয়েছে আর মাত্র মিনিট দশেক। ১১.৪৫-এর মধ্যে পৌঁছতেই হবে ডাফ স্ট্রিটের সেন্ট মার্গারেট স্কুলে। নাহলে আর পরীক্ষা দেওয়া হবে না দুই ছাত্রীর।

কিন্তু কীভাবে তা সম্ভব? তাহলে কী এ বছর তাদের আর মাধ্যমিক পাশ করা হবে না ! আর কোনও উপায় না দেখে আতঙ্কে ভয়ানক কান্নাকাটি শুরু করে দিয়েছিল দুজনেই। সঙ্গের অভিভাবকরাও দিশাহারা।

 

 

সব শুনে বিন্দু মাত্র সময় নষ্ট না করে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সৌমিক। নিজের গাড়িতে তুলে নেন তিনজনকেই এবং তাঁদের পৌঁছেও দেন পরীক্ষাকেন্দ্রে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। কৃতজ্ঞ ছাত্রী এবং তাদের অভিভাবকরাও। বিদায় জানিয়ে বেরোনোর আগে কলকাতা পুলিশের তরফে তাদের ‘বেস্ট অফ লাক’ জানাতেও ভোলেননি সৌমিক।

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...