Friday, April 3, 2026

চিকিৎসায় অনিয়ম, ২টি হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

গাফিলতি ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য কমিশনের কোপে ফের শহরের দুই বেসরকারী হাসপাতাল। অভিযোগের তদন্ত করে দুটি সংস্থাকেই আর্থিক জরিমানা করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই সঙ্গে একটি হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের সঙ্গে দুর্বব্যহারের অভিযোগও উঠেছে। জরিমানার পাশাপাশি এ জন্য তাঁদের ক্ষমা চাইতেও বলা হয়েছে।

মধ্য কলকাতার সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোমের বিরুদ্ধে রোগীকে রেফার করার সময় প্রয়োজনীয় নথি না দেওয়ার অভিযোগ উঠে। আরও অভিযোগ ওই রোগীর করোনা রিপোর্ট পেতে সাতদিন লাগে। এই অভিযোগে তাঁদের ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি বকেয়া বিলের অজুহাতে করোনায় মৃত এক রোগীর দেহ আটকে রাখায় আলিপুরের সিএমআরআই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মৃতের পরিবারের সঙ্গে দুর্বব্যহার করার জন্য তাঁদের ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গজা: সাইবার ক্রাইম ঠেকাতে ‘ম্যাসকট’ বানিয়ে সচেতনতার প্রচার বাঁকুড়া পুলিশের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...