Thursday, June 4, 2026

অবশেষে প্রধানের মৃত্যুর খবর মানল ISIS, তৈরি নতুন নেতা

Date:

Share post:

সরাসরি না হলেও প্রধানের মৃত্যুর খবর স্বীকার করে নিল ইসলামিক স্টেট। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সেনার এক অভিযানে প্রাণ হারান আইএস (IS) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশি। কিন্তু সেই সময় নিজেদের প্রধানের মৃত্যু নিয়ে মুখ খোলেনি ইসলামিক জঙ্গি সংগঠন। অবশেষে গতকাল বিবৃতি জারি করে নিজেদের সংগঠনের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে আইএস। অর্থাৎ পরোক্ষ হলেও আবু ইব্রাহিমের মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে আইএস।

ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের নতুন প্রধানের নাম আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি। এই নাম ঘোষণা করেছে এই জঙ্গি সংগঠনের নতুন মুখপাত্রের আবু উমর মুহাজির। বিশেষজ্ঞদের মতে, আইএস (IS) প্রধানের মৃত্যু এই জঙ্গি সংগঠনের কাছে দ্বিতীয় বড় ধাক্কা। ২০১৯ সালে আমেরিকান সামরিক অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পর থেকেই সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের শিক্ষাবিদ আবু ইব্রাহিম। তিনি একসময় ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা বাহিনীর সদস্যও ছিলেন।

আরও পড়ুন-ইউক্রেনের মেয়রকে বন্দি করল রুশ সেনা, আরও এক শহর দখলের পথে রাশিয়া?

নিহত আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির ভাই আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশি দলের রাশ ধরতে চলেছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...