Monday, April 6, 2026

Goa: দ্বীপরাজ্যে তৃণমূলের ইলেকশন রিভিউ কমিটি গড়লেন অভিষেক, ছাব্বিশে প্রথম সম্মেলন

Date:

Share post:

মাত্র চারমাস আগে পা রেখেই গোয়ায় নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ভোট শতাংশ তাদের। এই পরিস্থিতিতে সেখানে Election Review Committee অর্থাৎ নির্বাচনী পর্যালোচনা কমিটি গড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটি বিবৃতি দিয়ে তিনি জানান, এই কমিটির মাথায় রয়েছেন তৃণমূল অশোক তানওয়ার। কো-ইনচার্জ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। এই কমিটির প্রথম সম্মেলন হবে ২৬ তারিখ। সেখানে গোয়ার (Goa) তৃণমূলের প্রার্থী ও নেতৃত্বকে কোভিড বিধি মেনে আমন্ত্রণ জানানো হবে।

গোয়ার নির্বাচনের দলের হয়ে লড়াই করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, মাত্র চারমাস আগে গোয়ায় তৃণমূলের সংগঠন স্থাপনের পরে নির্বাচনে লড়ার কাজটা মোটেই সহজ ছিল না। কিন্তু দলের নেতা-কর্মীরা সেটা করে দেখিয়েছেন। তাঁদের নিরলস পরিশ্রমের ফলেই গোয়ার প্রতিটি ঘরে তৃণমূলের বার্তা পৌঁছেছে।

আগামী পাঁচবছর গোয়ায় একটি শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করাই তৃণমূলের কাজ হবে বলে বার্তা দেন অভিষেক। তিনি বলেন, গোয়ার মানুষের জীবনযাত্রার উন্নতি এবং সেখান নতুন ভোর আনার জন্য লড়াই চালাবে তৃণমূল। এর প্রথম পদক্ষেপ হিসেবেই সেখানে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহ গোয়াতে পরপর অভ্যন্তরীণ বৈঠক হবে বলে জানান অভিষেক। ২৬ তারিখের সম্মেলনে গোয়ার মানুষের জন্য নতুন দিশা দেখাবে তৃণমূল।

আরও পড়ুন- সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর ইচ্ছায় ‘না’ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...