Saturday, March 14, 2026

ট্যাংরায় চামড়ার গুদামে অগ্নিকাণ্ড, হাইপাওয়ার তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ট্যাংরার (Fire In Tangra) ভায়াবহ আগুন প্রায় ১৭ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভর সন্ধেয় আগুন লাগে মেহের আলি লেনের চামড়ার গুদামে। কী কারণে গুদামে আগুন লাগল তার খতিয়ে দেখতে হাইপাওয়ার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

রবিবার সকালে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। সেখানে যান পুলিশ সুপার বিনীত গোয়েল (Police Super Vineet Goyel)। ফিরহাদ হাকিম কথা বলেন দমকল কর্মীদের সঙ্গে। এই অগ্নিকাণ্ডের (Fire In Tangra) তদন্তের জন্য মেয়রকে হাইপাওয়ার কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, পুরসভা, দমকল ও পুলিশকে নিয়ে হবে এই কমিটি। ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি তৈরি হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

আরও পড়ুন: ইউপি-তে জয়ের পরই বিজেপি-র গিফট কার্ড: ইপিএফ-এর সুদ কমানোয় তীব্র কটাক্ষ মমতার

গতকাল সন্ধে ৬ টা নাগাদ আগুন লাগে ট্যাংরা মেহের আলি লেনে একটি চামড়ার কারখানায়। সেখানে চারদিক থেকে জল দিয়ে আগুন নেভানোর পরিস্থিতি ছিল না। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। সেই সময়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন  তিনজন দমকলকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (MP Sudip Banerjee) এবং দমকল মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Basu)। ফোন করে অগ্নিকাণ্ডের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...