Wednesday, June 24, 2026

ইউক্রেন ফেরত পড়ুয়াদের এ দেশেই মেডিকেল পড়ার সুযোগ দেওয়ার দাবি

Date:

Share post:

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : ভারতের মেডিকেল কলেজগুলিত ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই সুবিধার্থে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। প্রবাসী লিগ্যাল সেলের পিটিশনের ভিত্তিতে , আগামী ২১ মার্চ বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। ওই পিটিশনে দাবি করা হয়েছে, কেন্দ্র সরকার এই ছাত্রদের জরুরি এবং এককালীন ব্যবস্থা হিসাবে ভারতীয় মেডিকেল কলেজগুলিতে তাদের শিক্ষা শেষ করার অনুমতি দিক । পিটিশনে  আরো বলা হয়েছে যে, বর্তমানে ভারতীয় মেডিকেল কলেজে এই উদ্ধারকৃত ছাত্রদের শিক্ষাদানের জন্য কোনও নিয়ম নেই ।  ইউক্রেনের  এই সঙ্কটের কারণে ভারতীয় ছাত্রদের কর্মজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবী এম পি শ্রীভিগনেশের মাধ্যমে দায়ের করা আবেদনটিতে বলা হয়েছে, “প্রায় ২০,০০০ ভারতীয় ছাত্র যারা ইউক্রেনে পড়াশোনা করছিল, এবং বর্তমান পরিস্থিতিতে, তাদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে এমন ছাত্রদের দুর্দশার কোনও শেষ নেই। যে পর্যায় থেকে ইউক্রেনে তাদের পড়াশুনা ব্যাহত হয়েছে সেই পর্যায় থেকেই  যাতে ভারতের মেডিকেল কলেজগুলিতে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র এবং জাতীয় মেডিকেল কমিশন একটি নির্দেশনা জারি করুক।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...