Tuesday, June 23, 2026

corona-china : বেলাগাম করোনা সংক্রমণ চিনজুড়ে, লকডাউন জারি বহু শহরে

Date:

Share post:

চিন জুড়ে আবারও করোনা সংক্রমণের আতঙ্ক (corona pandemic in china। রবিবার নতুন করে ৩,৩৯৩ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের  খবর জানানো হয়েছে চিনের তরফে।  চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে,  এবারের সংক্রমণ অনেক বেশি ভয়াবহ। ইতিমধ্যেই  গতবারের তুলনায় দ্বিগুনের বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ বৃদ্ধিতে লাগাম পড়াতে লকডাউনের ঘোষণা হয়েছে চিনের একাধিক শহরে। কারণ গোষ্ঠী সংক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  সাংহাইতে সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।  উত্তর-পূর্ব চিনের বেশ কয়েকটি শহরে লকডাউন চলছে। আর শুধু করোনাই নয়,  চিনের প্রায় ১৯ টি প্রদেশে এরই মধ্যে ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবও শুরু হয়েছে।  সব মিলিয়ে করোনার সংক্রমণে জেরবার চিন। একাধিক প্রদেশে লকডাউন এবং একাধিক এলাকায় আংশিক লকডাউন শুরু হয়েছে।

স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে চিন জুড়ে। পাশাপাশি করোনা নিয়ে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি হতে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতেও দাপট দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই সেখানে ১২ হাজারেরও বেশি সংক্রমণ ছড়ানোর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...