Wednesday, June 24, 2026

Leopard: জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় ধরা দিল চিতাবাঘ, পুরুলিয়ার কোটশিলায় চাঞ্চল্য

Date:

Share post:

প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের গভীর জঙ্গলে যেতে বারণ করা হয়েছে।

ঘন হচ্ছে জঙ্গল। বন্য প্রাণদের জন্য আদর্শ হচ্ছে পরিবেশ। ফলে বাঘ বা চিতাবাঘের দেখা মিলছে একেবারে নতুন জায়গায়। এবার পুরুলিয়ার (Purulia) কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় দেখা মিলল চিতাবাঘের (Leopard)। ২ বছর ধরে বনাঞ্চলে গবাদি পশুর মৃত্যু ও কঙ্কাল উদ্ধারে সন্দেহ হয় বন দফতরের। ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। তাতেই ধরা পড়ে চিতাবাঘের ছবি। নজরে রেখেছে বনদফতর। প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে।

কোটশিলা বনাঞ্চলটি ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া। মানুষের যাতায়াত প্রায় নেই বলে বন দফতর সূত্রে খবর। সেখানেই গভীর জঙ্গলে চিতাবাঘের দেখা মেলে। শুক্রবার রাতে চিতাবাঘের ছবি ধরা পড়েছে দফতরের। ট্র্যাপ ক্যামেরায়।

বন দফতর সূত্রে খবর, যেটির ছবি ধরা পড়েছে সেটি পুরুষ চিতাবাঘ। বয়স আনুমানিক চার বছর। গভীর জঙ্গল যেতে স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। তবে, সেটি ওই জঙ্গলে রয়েছে নাকি অন্য কোথা থেকে এসেছে? সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...