Tuesday, June 23, 2026

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

Date:

Share post:

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশী।

প্রযোজক অভিষেক আগরওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর (The Kashmir Files) গোটা টিম দেখা করলেন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে। এই সিনেমা তৈরি হয়েছে মূলত ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর। ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রথম দিনেই তা ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে।

আরও পড়ুন: Riddhi Sen: কিডনিতে স্টোন, রাত পোহালেই অস্ত্রোপচার টলিউড অভিনেতার!

ট্যুইটারে এদিন অভিষেক (Producer Abhishek Agarwal) মোদির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে লেখেন, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে খুবই আপ্লুত। তিনি বলেন, “দ্য কাশ্মীর ফাইলস’ ছবি সম্পর্কে তাঁর কথা এবং প্রশংসা আরও বিশেষ করে তুলেছিল গোটা বিষয়টিকে। ধন্যবাদ মোদি জি।”

প্রযোজকের এই ট্যুইট রিট্যুইট করে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্ব হয় অভিষেক আগরওয়াল, যে তুমি ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সত্যটা প্রযোজনা করার সাহস দেখিয়েছ।’



Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...