Wednesday, June 24, 2026

Riddhi Sen: কিডনিতে স্টোন, রাত পোহালেই অস্ত্রোপচার টলিউড অভিনেতার!

Date:

Share post:

টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)অসুস্থ। সোমবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)। সুত্র বলছে বেশ কিছুদিন ধরেই কিডনিতে সমস্যা অনুভব করছিলেন ঋদ্ধি (Riddhi)। চিকিৎসকের পরামর্শ নিতেই জানা যায় কিডনিতে (kidney) পাথর(Stone) হয়েছে তার। এরপরই অস্ত্রোপচারের (operation) সিদ্ধান্ত।

উল্লেখ্য কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তারকা পুত্র অভিনেতা ঋদ্ধি সেন(Riddhi Sen)। তারপর সেরে ওঠেন তিনি, কোভিড(Covid) পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই কাজে যোগ দেন।এর মাঝেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আবারও। বিশিষ্ট নাট্যকার অভিনেতা কৌশিক(Koushik Sen) জানান যে কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছিল ঋদ্ধি। আচমকা ব্যথা বেড়ে যাওয়ায় তাঁর মা ঋদ্ধিকে বাইপাস সংলগ্ন প্রথম সারির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরীক্ষা করে জানা যায় কিডনিতে পাথর জমেছে । ঋদ্ধি জানাচ্ছেন আপাতত ব্যথা যন্ত্রণাতেই কাবু তিনি, এছাড়া বিশেষ কোনও সমস্যা নেই।

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন কাজের ব্যস্ততায় সেভাবে শরীরের দিকে নজর দিয়ে উঠতে পারে না বলেই তার ঘনিষ্ঠমহল সূত্রে খবর। সম্ভবত কম জল খাওয়া থেকেই এই বিপত্তি বলেই মনে করছে সেন পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার অপারেশন হবে। ভয়ের কিছু নেই, অস্ত্রোপচারের এক বা দেড় দিনের মাথায় ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে। তবে টানা দুদিন বিশ্রাম নিতে হবে ঋদ্ধিকে।তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। সেক্ষেত্রে কর্মজগতে ফিরতেও কোনও সমস্যা হবে না।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...